
আলীকদমে চাকা পাংচার হয়ে আলীকদম-লামা-চকরিয়া সড়কে মাতামুহুরি পরিবহনের একটি বাস দুর্ঘটনার ঘটেছে। ফিটনেস বিহীন গাড়ি দিয়ে যাত্রী বহনের অভিযোগ।
আজ শনিবার (৮ আগস্ট) দুপুর ১টার দিকে আলীকদম কলেজসংলগ্ন ঢালু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাসের হেলাফারসহ ১১ জন যাত্রী আহত হন, চিকিৎসাধীন অবস্থায় হেলফার মারাগেছে।

আহতদেরকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে তিনজনকে গুরতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়ে। সেখানে গাড়ির হেলফারকে মৃত ঘোষনা করেন।

জানাগেছে, চকরিয়া থেকে আলীকদমগামী যাত্রীবাহী বাসটি আলীকদম কলেজসংলগ্ন ঢালু এলাকায় পৌঁছলে একটি চাকা পাংচার হয়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে একটি গাছের সাথে স্বজোরে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত যাত্রীদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

দুর্ঘটনার বিস্তারিত কারণ ও আহতদের বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আলীকদম থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা বাসটি উদ্ধার তৎপরতা চালাচ্ছে। পুলিশ ও হসপিটাল সূত্র এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত আহত হেলফারের মৃত্যু হয়েছে বলে জানাযায়।
জিয়া উদ্দিন জুয়েল, আলীকদম (বান্দরবান): 




















