Lama ১১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে বিজিবি সর্বোচ্চ সতর্ক

নাইক্ষংছড়ি ১১ বিজিবি কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১১ বিজিবির আবারো মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস ইয়াবা উদ্ধার করেছেন।

উদ্ধারকৃত ইয়াবা বার্মিজ তৈরি, যার আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৬৯ লাখ ৭৪ হাজার ৮০০ টাকা।

গত বুধবার (৫ আগস্ট) রাতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীনস্থ আশারতলী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪৬ থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জারুলিয়াছড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে বিজিবি সূত্র জানান।

জানাযায়, বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফয়জুল কবির, পিএসসি, ইঞ্জিনিয়ার্সের সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত বিশেষ আভিযানিক দল ওই এলাকায় টহল জোরদার করেন। এ সময় কয়েকজন সন্দেহভাজন চোরাকারবারিকে দেখতে পেয়ে তাদের ধাওয়া করলে স্মাগলার দল একটি ব্যাগ ফেলে জঙ্গলে পালিয়ে যায়।

তাদের ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে ৯টি কার্টনে রাখা মোট ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে হলুদ রঙের ৮৯ হাজার ১৬ পিস এবং সবুজ রঙের ৯০০ পিস ইয়াবা ছিল। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফয়জল কবিব বলেন “দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার রোধে বিজিবির ধারাবাহিক অভিযান পরিচালিত হচ্ছে। মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।”

১১ বিজিবি অধিনায়ক আরও বলেন, “যেকোনো মূল্যে সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ঠেকাতে বিজিবি বদ্ধপরিকর। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বাঘাইছড়িতে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবাসহ যুবক আটক

Bandarban Tribune

'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে বিজিবি সর্বোচ্চ সতর্ক

নাইক্ষংছড়ি ১১ বিজিবি কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

Update Time : ০৬:৩৪:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬