Lama ১১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন পরিষদ নেতা মনজুরুল হক চৌধুরীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন পরিষদের কার্যনির্বাহী কমিটির অন্যতম নেতা, বিশিষ্ট রাবার শিল্প উদ্যোক্তা মনজুরুল হক চৌধুরী আর নেই।

আজ সকাল ৯ঃ৪০ মিনিটে তিনি চট্টগ্রাম এভার কেয়ার হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজ পাড়ার মরহুম ছৈয়দুল করিম চৌধুরীর তৃতীয় সন্তান। চট্টগ্রামের খুলসী টেকনিক্যাল এলাকায় অবস্থিত ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগে নবম সেমিস্টারে অধ্যয়নরত মরহুমের বড় পুত্র আবরারুল হক চৌধুরী ওয়াসি জানায়, তার পিতার অবস্থার অবনতি হওয়ায় গতরাতে তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে ২৫ জুলাই থেকে তিনি চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বড় ছেলে আরো জানায়, তার লিভার এবং পিত্তথলির সফল অপারেশন হয়েছিল। তিনি উচ্চ ডায়াবেটিকসে ভোগছিলেন। লাইফ সাপোর্টে তার অক্সিজেন সিচ্যুয়েশন ডাউন হয়ে যায়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, বন্ধুবান্ধব ও সহকর্মী  রেখে যান।

জানা গেছে, মরহুম মঞ্জুরের পরিবারের সদস্যরা গত একমাস যাবৎ চট্টগ্রামের বাসায় অবস্থান করছিলেন। মরহুমের মেয়ে সাদিয়া হক শামসি চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটি থেকে এলএলবি ফাইনাল পরীক্ষা সম্পন্ন করেছে। তার স্বামী কক্সবাজার আদালতের একজন আইনজীবী এবং তারা সপরিবারে কক্সবাজারে বসবাস করেন।

ছোট মেয়ে তাপসী হোক রিমচি ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি ফল প্রার্থী। মরহুম মঞ্জুরের বড় ভাই জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ছোট ভাই মুজিবুর রহমান চৌধুরী ইতোপূর্বে ইন্তেকাল করেছেন। বর্তমানে তার ভাইদের মধ্যে এডভোকেট আবু হেনা চৌধুরী এবং শহিদুল হোসেন চৌধুরী (তারেক) রয়েছেন। এছাড়া তার ৬ বোন রয়েছেন বলে জানা গেছে।

ঈদগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার বজলুর রশিদ জানান, একই দিন বাদে মাগরিব মেহের ঘোনা ইউনুছিয়া মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এদিকে মরহুম মঞ্জুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন পরিষদ নেতৃবৃন্দ। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেছেন।

শো প্রকাশ করে নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন এম, মমতাজুল ইসলাম, মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, ডাক্তার আব্দুল কুদ্দুস মাখন, আলহাজ ছানা উল্লাহ, মাওলানা ফাজেল ইবনে শরীফ, সেলিম উল্লাহ মাহমুদ, আলহাজ্ব আব্দুর শুক্কুর, শহীদুর রহমান শহীদ, শওকত আলম শওকত, আব্দুস সালাম, সরোয়ার কামাল চৌধুরী, জানে আলম, নুরুদ্দোজা, হারুন অর রশিদ চৌধুরী, মোঃ রেজাউল করিম সহ অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বাঘাইছড়িতে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবাসহ যুবক আটক

Bandarban Tribune

ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন পরিষদ নেতা মনজুরুল হক চৌধুরীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

Update Time : ০৬:১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬