
সারাদেশের ন্যায় টেকনাফেও ২য় বারের মত বিভিন্ন আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২৬” উদযাপিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা শহিদ ওয়াসিম চত্বরে পুষ্পমাল্য অর্পণের অংশ হিসেবে শহিদ মিনার প্রাঙ্গণে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শুরু হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ, চলচ্চিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শনী, হাসপাতালে ভর্তিকৃত রোগীদের উন্নতমানের খাবার বিতরণ, জুলাই গণঅভ্যুত্থানের প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও দোয়া মাহফিল।

এতে টেকনাফ উপজেলা ওসিসির প্রোগ্রাম অফিসার নাশীদুল ইসলাম আল ফারুকীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম অনীক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ল, টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী ও টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি এড. হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র হাসান আহমেদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিক উল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আবদুল খালেক নিজামী, সাংবাদিক আশেক উল্লাহ ফারুকী, সাংবাদিক গিয়াস উদ্দিন ভুলু, সাংবাদিক নাছির উদ্দীন রাজ, জুলাই যোদ্ধা সায়েম সিকদার, টেকনাফ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আতাউল্লাহ আল কাদেরী, পৌর ছাত্রদল নেতা আব্দুর রহমান, সাবেক ছাত্র প্রতিনিধি মোরশেদ আলম, রুবায়েত হোসাইন, সাইফুল ইকবাল চৌধুরী, তারেক আহমদ সাগর, সাইফুর রহমান, মোহাম্মদ জায়েদ ও যুব শক্তির আহ্বায়ক রায়হান সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, অন্যান্য জুলাই যোদ্ধা, গণমাধ্যম কর্মীসহ অনেকে।

সভার শুরুতে আহত জুলাই যোদ্ধাদের পরিবারদেরকে ফুলেল সংবর্ধনা সহ সহযোগিতা দেওয়া হয়। পরিশেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদেরকে শ্রদ্ধার সহিত স্মরণ করে দোয়া মাহফিল ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদেরকে পুরুস্কার বিতরণ শেষে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
অন্যদিকে দিবসকে সামনে রেখে অনেকে শহিদ ওয়াসিম চত্বরে পুষ্পমাল্য অর্পণ করেন।
এম এ হাসান, টেকনাফ 




















