
“জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলার জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বান্দরবান পার্বত্য জেলা পুলিশ।
বুধবার (০৫ আগস্ট) সকালে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ফরহাদ সরদার, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জিনিয়া চাকমা, সহকারী পুলিশ সুপার (রুমা সার্কেল) তাসলিম হুসাইনসহ বান্দরবান পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে মহান জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং তাঁদের গৌরবোজ্জ্বল স্মৃতির প্রতি বিনম্র সম্মান জানানো হয়।
নিজস্ব সংবাদদাতা: 




















