Lama ০৯:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লামায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’

‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার আলোচনা সভা, বিশেষ দোয়া ও মোনাজাত এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নির্মিত ডকুমেন্টারি প্রদর্শনীর আয়োজন করা হয়।

সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. শরিফ, ছাত্রশক্তির আহ্বায়ক আলী হায়দার রাব্বি, উপজেলা ছাত্রদলের সভাপতি মনিরুল ইসলাম তুহিন, এনসিপির প্রতিনিধি মোহাম্মদ নাজমুল হাসান, সাবেক উপজেলা বিএনপির সভাপতি আবদুর রব, সাবেক পৌর মেয়র আমীর হোসেন, কৃষি কর্মকর্তা শাহজাহান আলী ও লামা থানার ওসি মো. কাইছার হামিদ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য চিরন্তন প্রেরণার উৎস। পরে শহীদদের রুহের মাগফিরাত এবং দেশ-জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ‘পথ’, ‘জুলাই কন্যা’, ‘জুলাইয়ের চিঠি’ ও ‘চক্ষুহীন অঙ্গহীনের কথা’ শীর্ষক চলচ্চিত্র ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে ত্রাণ সহায়তা

Bandarban Tribune

লামায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’

Update Time : ০৬:১৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬