Lama ১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লামায় এনসিপির বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বান্দরবানের লামা উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত বিজয় মিছিল, সংক্ষিপ্ত সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির লামা উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

আয়োজকদের সূত্রে জানা যায়, কর্মসূচির অংশ হিসেবে একটি বিজয় মিছিল উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা পরিষদ গেস্ট হাউসের দ্বিতীয় তলায় সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে গণতন্ত্র, সুশাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় এনসিপির লামা উপজেলা শাখার নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন। শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি শেষ হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে ত্রাণ সহায়তা

Bandarban Tribune

লামায় এনসিপির বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ০৬:০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬