Lama ১১:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, শহীদদের স্মরণে আলোচনা সভা

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মো. বদিউজ্জামান জীবনের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মো. আব্দুল হালিম, ইসলামি আন্দোলন বাংলাদেশ দীঘিনালা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল ইসলাম এবং ছাত্র প্রতিনিধি মো. কবির খান ও তাইজুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে বৈষম্যহীন নতুন বাংলাদেশের পথ উন্মোচিত হয়েছে। ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে। তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহত ও পঙ্গুদের দ্রুত সুস্থতা কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বাঘাইছড়িতে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবাসহ যুবক আটক

Bandarban Tribune

দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, শহীদদের স্মরণে আলোচনা সভা

Update Time : ০৫:৪২:২৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬