Lama ০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাপ্তাইয়ে “জুলাই গণঅভ্যুত্থান” দিবসে আলোচনা সভা

  • ঝুলন দত্ত
  • Update Time : ১২:৪৯:০৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ১১ Time View

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ‘কিন্নরী’-তে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম।

সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলি রুদ্র, কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, চন্দ্রঘোনা থানার ওসি এস এম সাকের আহমেদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এনামুল হক হাজারী, উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রইহ্লা অং মারমা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন।

উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র, ন্যায়বিচার, মানবাধিকার ও ভোটাধিকারের দাবিতে সংঘঠিত একটি ঐতিহাসিক গণআন্দোলন। আন্দোলনে আত্মত্যাগকারীদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে এর ইতিহাস ও চেতনা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. রায়হানুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এর চেতনা ধারণ করে দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিন মজুরের লাশ উদ্ধার 

Bandarban Tribune

কাপ্তাইয়ে “জুলাই গণঅভ্যুত্থান” দিবসে আলোচনা সভা

Update Time : ১২:৪৯:০৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬