Lama ০১:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ভাঙ্গন রোধে একটি গাইড ওয়াল বরাদ্দের দাবি:

লামা পৌর শহরে ভাঙ্গনের কবলে বীর মুক্তিযোদ্ধা প্রয়াত অর্জুন শীলের পরিবারের বসত ঘর

লামা পৌর শহরে খালের ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ্য বীর মুক্তিযোদ্ধার পরিবার। ইতিমধ্যে বসত ভিটার কিছু অংশ ভেঙ্গে গেছে। একটি গাইড ওয়াল নির্মান করে দেয়া হলে খালের ভাঙ্গন থেকে রক্ষা পাবে পরিবারটি।

লামা পৌর শহরের উপকন্ঠে ছোট নুনারবিল খালের দক্ষিন পাড়ে ৫৯ শতাংশ জমির উপর বীর মুক্তিযোদ্ধা প্রয়াত অর্জুন শীলের পরিবারের বসত ঘর।

এর মধ্যে খালের ভাঙ্গনে বিলিন হয়ে যায় অর্ধেকেরও বেশি ভূমি। প্রতি বর্ষায় মুক্তিযোদ্ধা পরিবারের বসত ভিটার ভুমি একটু একটু করে গিলে খাচ্ছে খরস্রোতা খালে।

২০১৯ সালে পাউবি খালটি পুন:খনন করে। ওই সময় খালের দুপারের মাটি কেটে প্রসস্ত ও গভীরতা বৃদ্ধিকরে। তখন থেকে খালের ভাঙ্গন বৃদ্ধি পাইতে থাকে। বিগত বছরের বর্ষায় পানির স্রোতে বিলিন হয়ে যায় মুক্তিযোদ্ধা অর্জুন শীলের বসত পরিজনদের ভিটার একাংশ।

২০১৭ সালে মুক্তিযোদ্ধা অর্জুন শিলের মহা প্রয়ান ঘটে। শহরের উপকন্ঠে সামান্য ভূমিতে বসত ভিটার সাথে নির্মিত কয়েকটি দোকান ঘর ভাড়ার অর্থ ও যোদ্ধা ভাতা দিয়ে জীবন চলে পরিবারটির। এই জমিটুকু ছাড়া আর কোন সম্পদ করতে পারেনি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত অর্জুন শীল।

সরকারের সংশ্লিষ্ট মহলের কাছে ভাঙ্গন কবলিত মুক্তিযোদ্ধা পরিবারের দাবী এখন একটাই, খালের ভাঙ্গন রোধে প্রয়োজনীয় প্রকল্প অনুমোদন দিয়ে এই পরিবারের শেষ সম্বল যেন রক্ষা করা হয়।

একটি গাইড ওয়াল নির্মান করে ভাঙ্গনের কবল থেকে পরিবারটিকে রক্ষা করবেন, এমনটা প্রত্যাশা করছেন স্থানীয়রা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিন মজুরের লাশ উদ্ধার 

Bandarban Tribune

ভাঙ্গন রোধে একটি গাইড ওয়াল বরাদ্দের দাবি:

লামা পৌর শহরে ভাঙ্গনের কবলে বীর মুক্তিযোদ্ধা প্রয়াত অর্জুন শীলের পরিবারের বসত ঘর

Update Time : ০৬:১০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬