Lama ০৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘিনালায় মেরুং বন বিভাগের উদ্যোগে ৫ হাজার গাছের চারা বিতরণ

  • আল আমিন
  • Update Time : ০১:২৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ১৯ Time View

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং বন বিভাগের উদ্যোগে ব্যক্তি ও সমিতি পর্যায়ে ৫ হাজার বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগ, রাঙ্গামাটির আওতাধীন দীঘিনালার মেরুং রেঞ্জের আয়োজনে “২০২৫-২০২৬ অর্থবছরে পার্বত্য চট্টগ্রাম সবুজায়নের মাধ্যমে বন ও জীববৈচিত্র্য সমৃদ্ধকরণ” শীর্ষক প্রকল্পের আওতায় অবক্ষয়িত ভূমি ও বসতভিটায় বনায়নের জন্য এসব চারা বিতরণ করা হয়।

চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মেরুং রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা বাবুরাম চাকমা।

এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি মো. আল আমিন, মেরুং রেঞ্জের ডেপুটি রেঞ্জার জাফর উল্লাহ, ফরেস্ট গার্ড মিটন চাকমা, নাজমুল কবিরসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

মেরুং রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা বাবুরাম চাকমা বলেন, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং অবক্ষয়িত ভূমিকে সবুজায়নের লক্ষ্যে ব্যক্তি ও সমিতি পর্যায়ে মোট ৫ হাজার বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, এ কর্মসূচির মাধ্যমে জনগণকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে সবুজায়ন সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে ত্রাণ সহায়তা

Bandarban Tribune

দীঘিনালায় মেরুং বন বিভাগের উদ্যোগে ৫ হাজার গাছের চারা বিতরণ

Update Time : ০১:২৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬