Lama ০৮:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁও উপজেলায় ‘সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ চারা বিতরণ কর্মসূচি

বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারের ঈদগাঁওতে বিতরণ করা হয়েছে বিভিন্ন জাতের গাছের চারা।

৩ জুলাই সোমবার জাতীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের পক্ষ থেকে স্থানীয় আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে এসব গাছের চারা বিতরণ করা হয়।

ঈদগাঁও উপজেলা বিএনপি পরিবারের পক্ষে এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম উল্লাহ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুচ শুক্কুর, জেলা শ্রমিক দলের সাবেক সহ-সভাপতি মোকতার আহমদ, উপজেলা যুবদলের সদস্য সচিব বেলাল উদ্দিন, যুবদল নেতা আবু হেনা, তৈয়ব তাহের তানভীর, জাহাঙ্গীর আলম প্রমুখ।

মাদ্রাসার পক্ষ থেকে উপাধ্যক্ষ মাওলানা নুরুল আবছার কাদেরী, প্রফেসর নাজেম উদ্দিন সহ বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বিতরণকৃত চারার মধ্যে ছিল ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা।

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এ মহতী উদ্যোগ গ্রহণ করা হয় বলে জানান আয়োজকরা।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে আজ বিশ্বজুড়ে পরিবেশ বিপন্ন। বাংলাদেশও এর বাইরে নয়। এই সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই।

সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের এই উদ্যোগ কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং তরুণ প্রজন্মকে প্রকৃতিপ্রেমী ও পরিবেশ সচেতন করে তোলার এক অনন্য প্রয়াস।

​চারা বিতরণকারীদের পক্ষ থেকে শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ির আঙিনায়, মাদ্রাসার আশেপাশে এবং খালি জায়গায় এসব চারা রোপণ করার পাশাপাশি নিয়মিত পরিচর্যা করার পরামর্শ দেয়া হয়।

গাছের চারা হাতে পেয়ে শিক্ষার্থীরাও আনন্দ প্রকাশ করে এবং চারাগুলো যত্নের সাথে বড় করার প্রত্যয় ব্যক্ত করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে ত্রাণ সহায়তা

Bandarban Tribune

ঈদগাঁও উপজেলায় ‘সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ চারা বিতরণ কর্মসূচি

Update Time : ১০:৪১:২৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬