Lama ১২:০৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়ি উত্তর উপজেলায় জমি বিরোধের জের ধরে হামলায়, এক ব্যক্তির মৃত্যু ঘটেছে

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুর থানাধীন নারায়ণহাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইদিলপুর মিয়াজিপাড়া এলাকায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে।

এ ঘটনায় নিহতের বোনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
নিহত ব্যক্তি ইদিলপুর মিয়াজিপাড়া এলাকার রফিক (মনা) (৬০)।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে জায়গা-জমি নিয়ে ভাই-বোনের মধ্যে কথা-কাটাকাটি ও সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে রফিক গুরুতর আহত হন। পরে তাঁর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী হিসেবে পরিচয় দেওয়া বানু নামে এক ব্যক্তি জানান, জায়গা-জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাই-বোনের মধ্যে বাকবিতণ্ডা হয়েছিল। তবে রফিকের মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ও পুলিশি তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

খবর পেয়ে ভূজপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে নিহতের বোন রেজু আক্তার (৬৫)-কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। শনিবার ভোরে মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ভূজপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ঘটনাটি বর্তমানে তদন্তাধীন। আদালতে দোষী প্রমাণিত হওয়ার আগে কাউকে অপরাধী হিসেবে নিশ্চিতভাবে উল্লেখ করা সমীচীন নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে ত্রাণ সহায়তা

Bandarban Tribune

ফটিকছড়ি উত্তর উপজেলায় জমি বিরোধের জের ধরে হামলায়, এক ব্যক্তির মৃত্যু ঘটেছে

Update Time : ০৯:০৫:২১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬