Lama ১১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চন্দ্রঘোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা পরিষদের চাল বিতরণ

  • ঝুলন দত্ত
  • Update Time : ০৬:৩৬:২৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ২২ Time View

সাম্প্রতিক অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের সহায়তায় রাঙামাটি জেলা পরিষদের উদ্যোগে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নে চাল বিতরণ করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বরাদ্দের আওতায় রাঙামাটি জেলা পরিষদের জন্য বরাদ্দকৃত খাদ্যশস্য থেকে চন্দ্রঘোনা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালিত হয়।

রাঙামাটি জেলা পরিষদের  সদস্য ক্যাসিং মং মারমার নেতৃত্বে সাম্প্রতিক ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত ৬১ পরিবারের প্রত্যেককে ২০ কেজি করে চাল এবং অন্যান্য উপকারভোগীদের মধ্যে ১০ কেজি হারে চাল বিতরণ করা হয়।

জেলা পরিষদ সূত্রে জানাযায়, সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের খাদ্য সহায়তা নিশ্চিত করতে রাঙামাটি জেলা পরিষদের জন্য বরাদ্দকৃত ৪০ মেট্রিক টন চালের অংশ হিসেবে চন্দ্রঘোনা ইউনিয়নে মোট ৮ হাজার ৫০০ কেজি চাল বিতরণ করা হয়েছে।

চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন মামুন, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলুসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও উপকারভোগী পরিবারের সদস্যরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে ত্রাণ সহায়তা

Bandarban Tribune

চন্দ্রঘোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা পরিষদের চাল বিতরণ

Update Time : ০৬:৩৬:২৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬