Lama ০৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণার দুর্গাপুরে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক ২, মূল অভিযুক্ত পলাতক

Oplus_0

নেত্রকোণার দুর্গাপুর পৌর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই জনকে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। বৃহস্পতিবার দুপুরে পৌরশহরের বাগিচাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দুর্গাপুরে সক্রিয় ভূমিকা পালন করছে থানা পুলিশ। গোপন খবরের ভিত্তিতে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদের নেতৃত্বে বাগিচাপাড়া এলাকায় চালানো হয় এই বিশেষ অভিযান।

অভিযানে স্থানীয় জলিল আকন্দের বাড়িতে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ত্রিশ লাখ টাকা। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চতুর মূল অভিযুক্ত জলিল সটকে পড়লেও, মাদক কারবারে জড়িত থাকার সন্দেহে আটক করা হয় তার স্ত্রী নাজমুন নাহার খানম তামান্না ও শ্বশুর শফিকুল ইসলামকে।

বিজ্ঞাপন

ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফেনসিডিলগুলো গণনা ও জব্দ তালিকা তৈরি শেষে আটককৃতদের পুলিশ হেফাজতে নেওয়া হয়।

এই ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আটককৃতদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে ত্রাণ সহায়তা

Bandarban Tribune

নেত্রকোণার দুর্গাপুরে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক ২, মূল অভিযুক্ত পলাতক

Update Time : ০৯:৩১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬