Lama ০৭:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘিনালায় অসুস্থ ব্যক্তির চিকিৎসায় সেনাবাহিনীর ২০ হাজার টাকা সহায়তা

  • আল আমিন
  • Update Time : ০৭:৪৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ২১ Time View

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার এক অসুস্থ ব্যক্তির চিকিৎসার জন্য ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।

সোমবার (২৭ জুলাই) উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের রশিক নগর আশ্রম এলাকার বাসিন্দা হিরন শেখের হাতে এ সহায়তার অর্থ তুলে দেওয়া হয়। দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিন, এসইউপি, পিএসসি–এর নির্দেশনায় এ সহায়তা দেওয়া হয়।

দীঘিনালা জোন সূত্রে জানা গেছে, হিরন শেখ দীর্ঘদিন ধরে পিত্তথলিতে পাথরজনিত সমস্যায় ভুগছেন। আর্থিক সংকটের কারণে তাঁর চিকিৎসা ব্যাহত হচ্ছিল। বিষয়টি জানার পর মানবিক বিবেচনায় তাঁর চিকিৎসার জন্য নগদ ২০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।

জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিন বলেন, ‘অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক দায়িত্বের অংশ। প্রয়োজন হলে হিরন শেখের উন্নত চিকিৎসার জন্যও দীঘিনালা জোনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।’

স্থানীয়রা এ সহায়তাকে মানবিক উদ্যোগ হিসেবে স্বাগত জানিয়েছেন। হিরন শেখ ও তাঁর পরিবারের সদস্যরা চিকিৎসা সহায়তা পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে ত্রাণ সহায়তা

Bandarban Tribune

দীঘিনালায় অসুস্থ ব্যক্তির চিকিৎসায় সেনাবাহিনীর ২০ হাজার টাকা সহায়তা

Update Time : ০৭:৪৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬