
উৎসব মুখর পরিবেশে কাপ্তাই ব্যবসার প্রাণ কেন্দ্র নতুন বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি পদে মো: জয়নাল আবেদীন, সম্পাদক পদে মো: করিম উদ্দিন বিজয়ী।
উৎসব মুখর পরিবেশে রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহি নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন গত ১৬ জুলাই সকাল ৯ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত নতুনবাজার সমিতির কার্যালয়ে সম্পন্ন হয়েছে। নির্বাচন শেষে এদিন রাত সাড়ে ১১ টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা হিমেল দে।
বিজ্ঞাপন

এতে সভাপতি পদে ছাতা প্রতিক নিয়ে ২ শত ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিগত কমিটির সভাপতি মো: জয়নাল আবেদীন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী চেয়ার প্রতিক নিয়ে আলহাজ্ব আবদুল আলীম কালাম পেয়েছেন ২ শত ২৬ ভোট। এছাড়া সাধারণ সম্পাদক পদে বাঘ প্রতিক নিয়ে ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিগত কমিটির সাধারণ সম্পাদক মোঃ করিম উদ্দিন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী দেয়ালঘড়ি প্রতিক নিয়ে মোফাজ্জল হোসেন স্বপন পেয়েছেন ১৪৮ ভোট এবং হারিকেন প্রতিক নিয়ে মোঃ তরিক উল্লাহ পেয়েছেন ১৩৪ ভোট।
বিজ্ঞাপন

এছাড়া ২ টি সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন গোলাপ ফুল মার্কা নিয়ে মিন্টু চন্দ্র শীল(২০৩ ভোট) এবং মোবাইল প্রতীক নিয়ে হাবিবুল ইসলাম শিপু(১৯৫ ভোট)। এদিকে সহ সম্পাদক পদে চশমা প্রতীক নিয়ে মো: ইউসুফ(২৪০ ভোট), সাংগঠনিক সম্পাদক পদে কলসি প্রতীক নিয়ে মোঃ কুতুবউদ্দিন (২২৩ ভোট) এবং অর্থ সম্পাদক পদে হাত পাখা প্রতিক নিয়ে মোঃ হেলাল উদ্দিন(৩১৭ ভোট) নির্বাচিত হয়েছেন। কার্যকরী ৫ টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন ডাব প্রতীক নিয়ে শরীফ হোসেন(৩৩৬ ভোট), হাতি প্রতীক নিয়ে মোহাম্মদ আব্দুল শুক্কুর(৩২৭ ভোট), প্রজাপতি প্রতীক নিয়ে মোহাম্মদ বায়েজিদ হোসেন(৩২০ ভোট), মাইক প্রতীক নিয়ে মোঃ বেলাল হোসেন মানিক( ২৮৫ ভোট) এবং আম প্রতিক নিয়ে মোঃ বাদশা মিয়া(২৬৪ ভোট),

এর আগে এদিন সকাল ৯ টা হতে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহন শুরু হয়। গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে ব্যবসায়িরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এসময় পুরুষ ভোটারদের পাশাপাশি বেশ কিছু মহিলা ভোটারকে ভোট দিতে দেখা যায়। ভোট দিতে আসা ব্যবসায়ী কামাল হাকিম, মো: নেছার উদ্দিন সহ অনেকে জানান, অত্যন্ত উৎসব মুখর এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন চলছে।
বিজ্ঞাপন

নতুন বাজার বণিক কল্যান সমিতির অন্তর্বতীকালীন ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ বলেন, কাপ্তাই নতুন বাজার বণিক সমিতির এবার মোট ভোটার ৫০২জন। ১২টি পদে ২১জন প্রার্থী লড়ছেন৷ সকাল হতে অত্যন্ত শান্তিপূর্ণ্য পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করছেন। নির্বাচনের পরিবেশ খুবই ভালো ।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা হিমেল দে এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মাস্টার মো: ইউসুফ বলেন, সকাল ৯ টা হতে সুশৃঙ্খল পরিবেশে ভোট গ্রহন শুরু হয়েছে। নির্বাচনে ৫ শত ২ জন ভোটার ১২ টি পদের জন্য ভোটাধিকার প্রয়োগ করছেন। এইবারের নির্বাচনে মোট প্রার্থী ২১ জন।।
ঝুলন দত্ত 




















