Lama ১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরকল ৪৫ বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ‎

‎রাঙ্গামাটির বরকল উপজেলার বরকল  জোন (৪৫বিজিবি) এর উদ্যোগে বন্যাকবলিত ৩২টি পরিবারের দেড় শতাধিক মানুষের মাঝে  খাবার চাল,ডাল,তেল,লবন ও পানি বিশুদ্ধ করন ট্যাবলেট প্রদান করেন।

‎সাম্প্রতিক অতিবৃষ্টি জনিত কারণে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও পানিবন্দী মানুষের দুর্ভোগ লাঘবে বরকল  জোন (৪৫বিজিবি) এর উদ্যোগে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সম্রাট তানভীর রহমানের  নেতৃত্বে বৃহস্পতিবার ১৬ জুলাই বিকাল ৩.৩০মিনিটে উপজেলার কলাবুনিয়া, বাঙ্গাল টিলা ও জসীম টিলা এলাকার ৩২ টি পরিবারের দেড় শতাধিক মানুষের মাঝে  চাল,ডাল,তেল,লবন ও পানি বিশুদ্ধ করন ট্যাবলেট  বিতরণ করা হয়।

‎বন্যার কারণে খাদ্যসংকটে পড়া ক্ষতিগ্রস্ত মানুষের তাৎক্ষণিক প্রয়োজন বিবেচনায় এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। বিজিবির সদস্যরা সুশৃঙ্খল ও পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

বিজ্ঞাপন

এ সময় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সম্রাট তানভীর রহমান    বন্যাদুর্গত   এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে ত্রান সামগ্রী তুলে দেন এবং  সকলকে পানি বাহিত রোগ ও অন্যান্য অসুস্থ্যতা সম্পর্কে সর্তক করেন। তিনি আশ্বস্ত করেন যে, বিজিবি সবসময় তাদের পাশে রয়েছে এবং প্রয়োজনে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
‎
‎বরকল  জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল সম্রাট তানভীর রহমান   বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের যে কোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। বিজিবি বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ, দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন এবং মানবিক সহায়তা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে বরকল  জোন প্রয়োজনীয় মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে। খাদ্য সহায়তা ও চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি বন্যাকবলিত এলাকার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ, পানিবন্দী মানুষের খোঁজখবর গ্রহণ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছে।

বিজ্ঞাপন

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে বরকল জোন কমান্ডার আশাবাদ ব্যক্ত করেন।  পানি বন্দী লোকজন ও সুবিধাবঞ্চিতরা বিজিবির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

লামা প্রেসক্লাব ঘিরে প্রতিক্রিয়াশীল চক্রের নেপথ্য ষড়যন্ত্র, জনমনে তীব্র ক্ষোভ

Bandarban Tribune

বরকল ৪৫ বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ‎

Update Time : ১০:০০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬