Lama ০৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

থানচিতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা

বান্দরবানের থানচিতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল-ফয়সাল।

সভায় তামাকজাত পণ্যের ব্যবহার নিয়ন্ত্রণ, প্রকাশ্যে ধূমপান বন্ধ, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগমস্থলের আশপাশে তামাকজাত পণ্য বিক্রি নিয়ন্ত্রণ এবং তামাক নিয়ন্ত্রণ আইন যথাযথভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল-ফয়সাল বলেন, “তামাকের ক্ষতিকর প্রভাব থেকে মানুষকে রক্ষা করতে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে। তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “জনসমাগমস্থল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ আইন অনুযায়ী নির্ধারিত এলাকায় ধূমপান ও তামাকজাত পণ্যের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান ও নজরদারি জোরদার করা হবে।

সভা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বিজিবি বলীপাড়া ৩৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মো. জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ, থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবীর হোসেন, জেলার বিএনপি আহবায়ক কমিটিতে অন্যত্বম সদস্য মংশৈম্রাই মারমাসহ সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ উপজেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Bandarban Tribune

থানচিতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা

Update Time : ০২:৫৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬