Lama ১২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় বউ শাশুড়ি হতাহত

  • সেলিম
  • Update Time : ০৯:৩৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ২০ Time View

চট্টগ্রামের মিরসরাইয়ে মেয়ের বাড়িতে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় এক গৃহবধূ নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন তার শাশুড়ি।

বুধবার (১৫ জুলাই) রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়ায় মিয়নের দোকান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত কোহিনুর আক্তার (৪৫) উপজেলার পূর্ব খৈয়াছরা এলাকার সাইফুল ইসলামের স্ত্রী। দুর্ঘটনায় আহত হয়েছেন সাইফুলের মা।

বিজ্ঞাপন

পূর্ব খৈয়াছরা এলাকার বাসিন্দা মো. নুরুল হুদা বলেন, রাতে শাশুড়িসহ মিরসরাই পৌর এলাকায় মেয়ের বাসায় যাচ্ছিলেন কোহিনুর। পথে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কা খেয়ে দুজনই রাস্তার পাশে পড়েছিলেন।

পরে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কোহিনুরকে মৃত ঘোষণা করেন। শাশুড়ির অবস্থা আশঙ্কাজনক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ শরিফুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

লামা প্রেসক্লাব ঘিরে প্রতিক্রিয়াশীল চক্রের নেপথ্য ষড়যন্ত্র, জনমনে তীব্র ক্ষোভ

Bandarban Tribune

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় বউ শাশুড়ি হতাহত

Update Time : ০৯:৩৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬