
খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা পাতাছড়া ইউনিয়নে দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিজ্ঞাপন

সোমবার (১৩ই জুলাই) সকালে পাতাছড়া ইউনিয়ন পরিষদে, ইউনিয়নে” দূর্যোগে ক্ষতিগ্রস্ত ১৬৪ পরিবারকে, রামগড় উপজেলা প্রশাসন এর পক্ষথেকে চালও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিক,দের বলেন, আমরা ১৫০টি, পরিবার কে ২০কেজি,করে ৩ মে. টন চাল, ও ১৪ টি পরিবারকে শুকনো খাবারের বিতরণ করি।
বিজ্ঞাপন

শুকনো খাবারের প্যাকেজের মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি আয়োডিনযুক্ত লবণ, ১ কেজি চিনি, আধা কেজি মুড়ি, ১ লিটার সয়াবিন তেল, ৬ টি মোমবাতি, ২ টি দেয়াশলাই, বড় সাইজের ২ প্যাকেট বিস্কিট, ২ প্যাকেট খাবার স্যালাইন ও ব্যবহার নিয়মাবলিসহ ১০ টি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।

এ পর্যন্ত ১২৭ টি পরিবারকে শুকনো খাবারের প্যাকেজ ও ১৫৪ টি পরিবারকে ২০ কেজি করে চাল সহ মোট ২৮১ টি পরিবারকে ত্রাণ সহাতা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।
মোহাম্মদ এমদাদুল হক 




















