Lama ০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘিনালায় কাদা-পানি মাড়িয়ে বন্যার্তদের দোরগোড়ায় ৭ বিজিবির ত্রাণ সহায়তা

  • মোঃ আল আমিন
  • Update Time : ০৯:৫৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ২৫ Time View

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)।

সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার বন্যাকবলিত মেরুং ইউনিয়নের বেতছড়ি, পাক্কুজ্যছড়া, লক্ষ্মী কার্বারীপাড়া, চিটাগাংপাড়াসহ কয়েকটি দুর্গম এলাকায় বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেন বিজিবির সদস্যরা। একই সঙ্গে বন্যার্তদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়।

টানা কয়েক দিনের ভারী বর্ষণে উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল দীর্ঘ সময় পানিতে তলিয়ে ছিল। বিশেষ করে মেরুং ইউনিয়নের অনেক এলাকা প্রায় চার দিন পানিবন্দি থাকায় হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েন। অনেক পরিবার খাদ্যসংকটে মানবিক সংকটের মুখোমুখি হয়।

বিজ্ঞাপন

এ পরিস্থিতিতে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) দুর্গত মানুষের সহায়তায় মাঠে নামে। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইফতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ নিজেই পানি ও কাদা মাড়িয়ে দুর্গত পরিবারের বাড়িতে বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেন এবং তাদের খোঁজখবর নেন।

এ সময় বাবুছড়া ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন এম. আবদুল্লাহ আল-মামুন এবং সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন উপস্থিত ছিলেন। তাদের তত্ত্বাবধানে আয়োজিত মেডিকেল ক্যাম্পে নারী, পুরুষ ও শিশুদের স্বাস্থ্যসেবা দেওয়া হয়। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং বন্যা-পরবর্তী পানিবাহিতসহ বিভিন্ন রোগ প্রতিরোধে স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়া হয়।

বিজ্ঞাপন

পাক্কুজ্যছড়া এলাকার কয়েকজন বাসিন্দা জানান, প্রতিবছর বন্যার কবলে পড়লেও এবারই প্রথম তারা বিজিবির কাছ থেকে সরাসরি ত্রাণ ও চিকিৎসাসহায়তা পেয়েছেন। দুর্যোগের এ সময়ে এমন মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।

বাবুছড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইফতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ বলেন, “বিজিবি সবসময় দেশের মানুষের পাশে রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক দায়িত্ববোধ থেকে আমরা কাজ করছি।

যতদিন প্রয়োজন হবে, ততদিন আমাদের এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। দুর্গত মানুষের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে বাবুছড়া ব্যাটালিয়ন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলীকদমে পারিবারিক কলহে প্যারাকোয়াট বিষপানে যুবকের মৃত্যু

Bandarban Tribune

দীঘিনালায় কাদা-পানি মাড়িয়ে বন্যার্তদের দোরগোড়ায় ৭ বিজিবির ত্রাণ সহায়তা

Update Time : ০৯:৫৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬