Lama ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘিনালায় বন্যার্তদের পাশে রেড ক্রিসেন্ট, ৬০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৮:০০ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ১৩ Time View

মোঃ আল আমিন:-

লাগাতার বৃষ্টিতে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যার্ত মানুষ ও এতিম শিশুদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির খাগড়াছড়ি ইউনিট।

বিজ্ঞাপন

শনিবার (১১ জুলাই) উপজেলার ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র, পাশের একটি মাদ্রাসার এতিম শিশু এবং ছোট মেরুং উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া ৬০টি বন্যাকবলিত পরিবারের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি ইউনিটের ভাইস চেয়ারম্যান অধ্যাপক মো. দুলাল হোসেন, সেক্রেটারি মো. আব্দুল মজিদ, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট মো. রবিউল ইসলামসহ খাগড়াছড়ি ইউনিট ও দীঘিনালা উপজেলা টিমের যুব সদস্যরা।

এ সময় রেড ক্রিসেন্টের নেতারা বলেন, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সংগঠনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলীকদমে পারিবারিক কলহে প্যারাকোয়াট বিষপানে যুবকের মৃত্যু

Bandarban Tribune

দীঘিনালায় বন্যার্তদের পাশে রেড ক্রিসেন্ট, ৬০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

Update Time : ০৬:৩৮:০০ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬