Lama ০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে: মহালছড়িতে ত্রাণ প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ১০:৫৪:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ১৯ Time View

মোঃ কাউছারুল ইসলাম:-

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব এম ইকবাল হোসেইন, এমপি খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় পাহাড়ি ঢল ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের মাঝে মানবিক সহায়তা ও ত্রাণসামগ্রী বিতরণ করেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে এবং প্রয়োজনীয় সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) জনাব পরিতোষ হাজরা, খাগড়াছড়ি জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এছাড়াও খাগড়াছড়ি জেলার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন ও ত্রাণ বিতরণ কার্যক্রমে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলীকদমে পারিবারিক কলহে প্যারাকোয়াট বিষপানে যুবকের মৃত্যু

Bandarban Tribune

দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে: মহালছড়িতে ত্রাণ প্রতিমন্ত্রী

Update Time : ১০:৫৪:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬