Lama ০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লংগদুতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত দেড় শতাধিক পরিবারের পাশে জেলা পরিষদ

  • Reporter Name
  • Update Time : ১০:৪৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ১৫ Time View

মো. গোলামুর রহমান:-

দেশের চলমান ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতিতে রাঙ্গামাটির লংগদু উপজেলার বিভিন্ন এলাকায় পাহাড় ধস, নদী ভাঙন এবং নদীর বুকে ঘর-বাড়ি বিলীন হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। এই দুর্যোগে চরমভাবে ক্ষতিগ্রস্ত দেড় শতাধিক পাহাড়ি ও বাঙালি পরিবারের পাশে দাঁড়িয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।

বিজ্ঞাপন

​আজ শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার আটারকছড়া ইউনিয়নের দুর্গম এলাকাগুলোতে জেলা পরিষদের পক্ষে ত্রাণসামগ্রী, জরুরি ওষুধ ও নগদ অর্থ বিতরণ করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশিদ।

আটারকছড়া ​ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ছদকছড়া ও লেবুছড়িসহ বিভিন্ন দুর্গম ও ক্ষতিগ্রস্ত এলাকায় সরেজমিনে গিয়ে এই মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়।

​ত্রাণ ও নগদ অর্থ বিতরণকালে আরও উপস্থিত ছিলেন আটারকছড়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য অভিলাস চাকমা, ইউপি সচিব আল আমিন ইমরান এবং স্থানীয় হেডম্যান ও কারবারীগণ।

​সহায়তা বিতরণকালে জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশিদ বলেন, “প্রাকৃতিক দুর্যোগের এই কঠিন সময়ে সরকার ও জেলা পরিষদ ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের পাশে রয়েছে। দুর্গম এলাকার কোনো মানুষই যেন অনাহারে বা চিকিৎসাহীনতায় না ভোগে, সে লক্ষ্যে আমাদের এই তৎপরতা অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এই দুর্যোগ মুহূর্তে জরুরি সহায়তা পেয়ে জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলীকদমে পারিবারিক কলহে প্যারাকোয়াট বিষপানে যুবকের মৃত্যু

Bandarban Tribune

লংগদুতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত দেড় শতাধিক পরিবারের পাশে জেলা পরিষদ

Update Time : ১০:৪৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬