Lama ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘাই সেনা জোনের পক্ষ থেকে বন্যাকবলিত প্রত্যন্ত অঞ্চলে দুই শতাধিক পরিবারকে জরুরী খাদ্য সামগ্রী বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৯:১৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ১৪ Time View

মোঃ মহিউদ্দিন:-

মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের, খাগড়াছড়ি রিজিয়নের ২০৩ ব্রিগেডের আওতাধীন বাঘাইহাট জোন (১৪ ইস্ট বেঙ্গল) কর্তৃক বঙ্গলতলী এবং রুপকারী ইউনিয়ন এলাকায় প্রায় দুই শতাধিক বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

বিগত দিনগুলোতে স্থানীয় প্রশাসন কর্তৃক বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণ করা হলেও, বঙ্গলতলী ও রূপকারী ইউনিয়নের অধিকাংশ এলাকা পানির নিচে তলিয়ে যাওয়ায় সড়ক যোগাযোগ ব্যাহত হয়।

এ প্রেক্ষিতে শনিবার বাঘাইহাট জোনের সরাসরি তত্ত্বাবধানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও জরুরী সেবা পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হয়। এ সময় সেনাবাহিনীর সদস্যরা দুর্গত মানুষদের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

খাদ্যসামগ্রী ও ত্রাণ পেয়ে উপকারভোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দুর্যোগের এ কঠিন সময়ে সেনাবাহিনীর দ্রুত মানবিক সহায়তা তাদের দূর্ভোগ অনেকাংশেই লাঘব করছে।

বিজ্ঞাপন

বাঘাইহাট জোনের পক্ষ থেকে জানানো হয়, দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থেকে মানবিক সহায়তা প্রদান বাংলাদেশ সেনাবাহিনীর চলমান দায়িত্বের অংশ। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলীকদমে পারিবারিক কলহে প্যারাকোয়াট বিষপানে যুবকের মৃত্যু

Bandarban Tribune

বাঘাই সেনা জোনের পক্ষ থেকে বন্যাকবলিত প্রত্যন্ত অঞ্চলে দুই শতাধিক পরিবারকে জরুরী খাদ্য সামগ্রী বিতরণ

Update Time : ০৯:১৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬