Lama ০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরকলে আশ্রয়কেন্দ্র পরিদর্শনে সাবেক পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান, ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস

  • Reporter Name
  • Update Time : ০৯:০৯:১১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ১৬ Time View

‎‎তসলিম উদ্দিন:

‎সাবেক পার্বত্যমন্ত্রী ও  সংসদ সদস্য দীপেন দেওয়ান শনিবার  রাঙামাটির বরকল উপজেলার ভুষনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভুষনছড়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন। এ সময় তিনি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন।

বিজ্ঞাপন

‎পরিদর্শনকালে দীপেন দেওয়ান আশ্রয়কেন্দ্রে থাকা পরিবারগুলোর মাঝে শুকনো খাবার ও খিচুড়ি প্রদান করেন এবং  প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের খাবারের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।

‎এ সময় উপস্থিত ছিলেন,বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ,  রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, কোষাধ্যক্ষ জসিম উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন,জিয়া পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র চাকমা, বরকল উপজেলা বিএনপির সভাপতি আবু বক্কর ছিদ্দিক, সিনিয়র সহ সভাপতি শাহআলম সওদাগর, মুক্তি যুদ্ধ বিষয়ক সম্পাদক সুবিমল চাকমা চেয়ারম্যান, সদস্য দীদারুল হক সহ উপজেলার বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন

‎পরিদর্শন শেষে দীপেন দেওয়ান বলেন, বরকল আমার নিজস্ব এলাকা।পর্যায়ক্রমে বরকলের রাস্তাঘাট, নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা সহ  সকল সমস্যা সমাধান করা হবে।  দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। তিনি দলীয় নেতাকর্মীদেরকেও দুর্গত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলীকদমে পারিবারিক কলহে প্যারাকোয়াট বিষপানে যুবকের মৃত্যু

Bandarban Tribune

বরকলে আশ্রয়কেন্দ্র পরিদর্শনে সাবেক পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান, ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস

Update Time : ০৯:০৯:১১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬