
পার্বত্য লামা পৌরসভায় সাপ্তাহকাল ধরে টানা বর্ষণে জলাবদ্ধতায় আটকে পড়া বিপন্ন মানুষের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা মোঃ আইয়ুব আলী।
লামা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দুর্যোগ কবলিত প্রান্তিক মানুষের ঘরে ঘরে গিয়ে ব্যাক্তিগত উদ্যােগে নগদ অর্থ সহায়তা দিয়ে চলছেন সে। সারা বছরই দুর্বিপাকগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দেখা যায় তাকে।

নিজের ব্যাবসার আয়ের একটি অংশ তিনি সমাজে হতদরিদ্র মানুষের কল্যাণে ব্যায় করেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এখনো যেসব স্থানে সরকারি ত্রাণ সহায়তা পৌছেঁনি; সেসব জায়গায় গিয়ে আইযুব আলী নগদ অর্থ সহায়তা দিয়েছেন।

এখন পর্যন্ত পাঁচ শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা করেছেন বলে জানাগেছে।
আইয়ুব আলী বিগত শতাব্দির ৯০’র দশকে রাজপথ কাঁপানো ছাত্রদল নেতা, বান্দরবান জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, লামা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।

তার পিতা লামা উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আলী মিয়া বহত্তর লামায় মানুষের বাগান তৈরির আকাঙ্খায় জনকল্যানে বহুমুখী কাজ করে গেছেন। তারই সুযোগ্য সন্তান আইয়ুব আলী ২০০৯ সালে লামা উপজেলা ৩য় পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

দুর্যোগকালীন সময়ে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো নৈতিক ও মানবিক দায়িত্ববোধ থেকে মূলতঃ তিনি মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিচ্ছেন। সামর্থ্যের সীমাবদ্ধা তার উদারতাকে হারমানাতে পারে না। হত দরিদ্রদের পাঁশে দাঁড়াতে আইয়ুব আলী স্বাচ্ছন্দ বোধ করেন।

এক প্রতিক্রিয়ায় তিনি জানান, ‘মহান আল্লাহর ইচ্ছায় মানুষের কষ্ট লাঘবে আমি যতটুকু পারি চেষ্টা করি।” তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন সবাই নিজ নিজ অবস্থান থেকে বিপন্ন মানুষের পাশে দাঁড়াই।”

৬ জুলাই থেকে লাগাতার বৃষ্টিপাতের ফলে ৮ জুলাই থেকে এলাকার নিচু এলাতাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ক্ষেতের ফসলসহ বহু পরিবারের বাড়িঘর জলমগ্ন হয়।

এছাড়া এলাকায় ৮০% মানুষ দিন মজুরি করে জীবিকা নির্বাহ করেন। টানা বৃষ্টির কারণে কর্মহীন হয়ে পড়ে এসব মানুষ। এই বাস্তব দুর্দশায় আইয়ুব আলীর দেয়া নগদ অর্থ সহায়তা পেয়ে সামান্য হলেও মানুষ স্বস্তিবোধ করছেন। এই মুহুর্তে প্রাকৃতিক দুর্যোগ দুর্বিপাকগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর মতন সাহসী আইয়ুব আলীরা সমাজে আরো জন্মাবেন; এমন প্রত্যাশা সবার।
Reporter Name 




















