Lama ০৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাংগঠনিক সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৭:২৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ২৬ Time View

সংবাদদাতা:

তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের গতিশীল করার লক্ষে খাগড়াছড়ির মানিকছড়িতে উপজেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) বিকেল ৪টায় উপজেলা টাউনহলে উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার এবং প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন।

এতে অন্যন্যদের মাঝে বক্তব্য উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আরব আলী, জয়নাল আবেদীন, আবুল কাশেম, উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা অলিউল্লাহ হাওলাদার, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. আলমাছ, মো. জয়নাল মেম্বার, মানিকছড়ি ইউনিয়ন বিএনপির শহীদুল ইসলাম, যোগ্যাছোলা ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন সরকার, তিনটহরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, বাটনাতলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম প্রমূখ।

এসময় বক্তারা বলেন, ‘বিএনপি সরকার গঠনের পর থেকে দেশের জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’।

আলোচনা শেষে উপজেলার ৪টি ইউনিয়ন বিএনপির কমিটি গঠন নতুন করে গঠন করা হয়। এসময় জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলীকদমে বীর মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রীর সম্মানী ভাতা নিয়ে দুই সন্তানের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

Bandarban Tribune

মানিকছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাংগঠনিক সভা অনুষ্ঠিত

Update Time : ০৭:৩৭:২৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬