Lama ০২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে র‍্যাবের অভিযানে ৫ লাখ পিস ইয়াবাসহ আটক-২

  • Reporter Name
  • Update Time : ১০:১৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৪১ Time View

টেকনাফ সংবাদদাতা:-

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫) এর বিশেষ অভিযানে ৫ লাখ পিস ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিককে আটক করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানাযায়, বৃহস্পতিবার (১১ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং খালের দক্ষিণ পাশে মন্ডলপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সীমান্ত অতিক্রম করে বিপুল পরিমাণ ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টাকালে দুইজন মাদক কারবারিকে আটক করা হয়। তবে অভিযানের সময় তাদের সহযোগী আরও ৪ থেকে ৫ জন পালিয়ে যায় বলে জানিয়েছেন র‍্যাব।

আটককৃতরা হলেন, মিয়ানমারের আরাকান রাজ্যের বাসিন্দা মো. সাজেদ (৩২) ও এনামুল হাসান (৩৩)।

র‍্যাব সুত্রে জানায়, আটক দুই ব্যক্তি আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে ইয়াবা সংগ্রহ করে সীমান্তপথে বাংলাদেশে পাচার করে আসছিলেন। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য কয়েক কোটি টাকা হবে জানাগেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

র‍্যাব-১৫ আরও জানায়, সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলীকদমে বীর মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রীর সম্মানী ভাতা নিয়ে দুই সন্তানের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

Bandarban Tribune

টেকনাফে র‍্যাবের অভিযানে ৫ লাখ পিস ইয়াবাসহ আটক-২

Update Time : ১০:১৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬