
বাঘাইছড়ি সংবাদদাতা:-
পার্বত্য রাঙ্গামাটি জেলা বাঘাইছড়ি উপজেলায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মদ ও সিগারেট জব্দ করা হয়েছে।
৯ জুন মঙ্গলবার মধ্যে রাতে গোপন সংবাদ পেয়ে মারিশ্যা দিঘিনালা সড়কের নালকাটা ছড়া এলাকায় বিজিবির সহকারী পরিচালক এডি হাফিজুর রহমান এর নেতৃত্বে অভিযান চালায় ২৭ বিজিবি মারিশ্যা জোন।
এসময় দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেলের দুই আরোহীকে থামার নির্দেশ দিলে চোরা কারবারীরা তাদের সাথে থাকা বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তা তল্লাশি চালিয়ে ১২ বোতল ভারতীয় মদ ও ৩৯ কার্টুন ভারতীয় অবৈধভাবে আনা সিগারেট এবং বেশকিছু কসমেটিক সামগ্রী জব্দ করা হয়। আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য দেড় লক্ষাধিক টাকা।
২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ(পিএসসি) মাদকদ্রব্য আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিজিবি সীমান্ত নিরাপত্তার পাশাপাশি অবৈধ চোরাচালান ও পুশইন ঠেকাতে তৎপর রয়েছে। চোরাচালান প্রতিরোধে এমন অভিযান নিয়মিত চলবে।
Reporter Name 




















