Lama ০১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘাইছড়িতে ২৫ লক্ষ টাকার মালামাল ও কাঠ জব্দ করেছ ২৭ বিজিবি

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ৫২ Time View

ট্রিভিউন ডেস্ক:-

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবি অভিযানে প্রায় ২৫ লক্ষ টাকার মূল্যে গাড়ি ও অবৈধ কাঠ জব্দ।

মারিশ্যা জোন কর্তৃক জানানো হয়, ৮ জুন গোপন তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়কের নির্দেশক্রমে অভিযান পরিচালিত হয়। সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস এর নেতৃত্বে প্রশিক্ষণ টিলা বিজিবি ক্যাম্প হতে নায়েব সুবেদার মোঃ কামাল উদ্দিন খাঁন এর নেতৃত্বে টহল দল বাঙ্গালিপাড়া নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালীন সময়ে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে ২ টি চাঁদের গাড়ীসহ বহনকৃত কাঠ ফেলে চোরাকারবারী ও চালকরা গহীন পাহাড়ের মধ্যে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি টহল দল কর্তৃক পাহাড়ে তল্লাশী করে চালক/চোরাকারবারীদেরকে না পেয়ে, মালিকবিহীন ২ টি চাঁদের গাড়ীসহ অবৈধ ১০৪.৩৩ ঘনফুট সেগুন কাঠ আটক করতে সক্ষম হয়। আটককৃত কাঠ ও যানবাহনের সিজার মূল্য চব্বিশ লাখ উনসত্তর হাজার চা শ্ পাঁচাশি টাকা।

মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, ‘মারিশ্যা জোন এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে বিজিবি। এছাড়াও মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারী কর্তৃক বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানী তৎপরতা বৃদ্ধি পেয়েছে বিধায় মারিশ্যা জোন কর্তৃক এসব চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রেখেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলীকদমে বীর মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রীর সম্মানী ভাতা নিয়ে দুই সন্তানের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

Bandarban Tribune

বাঘাইছড়িতে ২৫ লক্ষ টাকার মালামাল ও কাঠ জব্দ করেছ ২৭ বিজিবি

Update Time : ০৯:৪৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬