Lama ০২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘিনালা সংবাদ

  • Reporter Name
  • Update Time : ০৯:০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ৪৭ Time View

দীঘিনালা সংবাদদাতা:-

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার জারুলছড়ি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-আমিন, এসইউপি, পিএসসি জারুলছড়ি আর্মি ক্যাম্প সংলগ্ন জারুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীর হাতে কলম, পেন্সিল, খাতা, পেন্সিল বক্স ও বিস্কুট তুলে দেওয়া হয়। সেনাবাহিনীর এ উদ্যোগে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে জোন অধিনায়ক শিক্ষার্থীদের নিয়মিত লেখাপড়ার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।

স্থানীয়রা জানান, শিক্ষা ও মানবিক সহায়তামূলক কর্মকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলছে এবং শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলীকদমে বীর মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রীর সম্মানী ভাতা নিয়ে দুই সন্তানের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

Bandarban Tribune

দীঘিনালা সংবাদ

Update Time : ০৯:০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬