
বাঘাইছড়ি সংবাদদাতা:-
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘাইছড়ি উপজেলা শাখার উদ্যোগে আজ শুক্রবার কাচালং সরকারি কলেজ অডিটোরিয়ামে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন বাঘাইছড়ি উপজেলা জামায়াতের আমির মাওলানা কবির আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং রাঙামাটি জেলা জামায়াতে ইসলামী-এর আমির অধ্যাপক আব্দুল আলিম।
উপজেলা সদর মসজিদের খতীব মাওলানা ফয়জুল আমীন কুতুবী সাহেবের দারসুল কুরআন পরিবেশনার মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।
সম্মেলনে প্রধান অতিথি কর্মীদের মানোন্নয়ন ও আত্মগঠনের মাধ্যমে জাহেলিয়াতের চ্যালেঞ্জ মোকাবিলা করার আহবান জানান। উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আফসার হোসেনের সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তব্য দেন, রাংগামাটি জেলা জামায়াতের সহঃ সেক্রেটারি আবু তানভীর, উপজেলা জামায়াতের প্রচার ও অফিস সেক্রেটারি ডা. সরদার আবদুর রহিম।
Reporter Name 




















