
ট্রিভিউন ডেস্ক :-
মাওলা আমিরুল মু’মেনীন, খলিফাতুল মুসলিমিন হযরত আলীর (আ:) ঐতিহাসিক ঈদে গাদীর উদযাপন ও মাওলার অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এ দিনকে স্মরণ করে রাখতে মওলা হযরত আলী (রাঃ) সানে চট্টগ্রাম নগরীর সদরঘাট ইমাম বাড়া থেকে এক র্যালী বের করে সদরঘাট রোড, নিউমার্কেট মোড়, টাইগারপাস মোড়, ইস্পাহানী মোড়সহ শহরের গুরুত্বপূর্ণ মোড় সমুহ প্রদক্ষিণ করে আবারও এসে মওলা হযরত আলী (রাঃ) সানে খুতবা পাঠ ও আলোচনা করেন।
শুক্রবার (৫ জুন) জুম্মার নামাজ আদায় শেষে হমরত আলী (আ:)’র গাদীর অনুসারীরা এ র্যালি বের করে। এ সময় এই দিবসের গাদীর খুমের পাশে দাঁড়িয়ে হযরত মুহাম্মাদ (সাঃ) যে ভাষণ প্রদান করেন, সেই মূল খুতবা পাঠ করেন ইমামবাড়ার ইমাম হুজ্জাতুল মওলানা মুহাম্মদ আমজাদ হোসেন। উপস্থিত ছিলেন ডাঃ কামরুল ইসলাম, মাওলানা মামুনুল হক, খালেক পারভেজ, আরিফ বাবর প্রমুখ। হযরত মওলা আলী (রাঃ) সানে নাথ ও গজল করেন শিল্পী জুয়েল দ্বীপ। শহর প্রশিক্ষণ সময়ে প্রতিটি মোড়ে পথচারীদের মাঝে তবারুক বিতরণ করা হয়।
Reporter Name 




















