Lama ১২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লংগদুতে ১২ বছরের কিশোরীকে যৌন নিপীড়নের চেষ্টায় অভিযুক্তকে সেনা সহায়তায়  আটক করেছে পুলিশ  

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • ২৭ Time View

লংগদু সংবাদদাতা:-

রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার উত্তর ইয়ারাংছড়ি গ্রামে ১২ বছরের এক কিশোরীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে একই গ্রামের বাসিন্দা মোঃ আবুল হোসেন (৫৫), পিতা- মৃত আবু তাহেরকে আটক করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ৩ জুন ২০২৬ তারিখে অভিযুক্ত মোঃ আবুল হোসেন ভুক্তভোগী কিশোরীকে জঙ্গলে নিয়ে গিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করে। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর পিতা বিষয়টি ইয়ারাংছড়ি আর্মি ক্যাম্পকে অবহিত করেন।

ঘটনার সংবাদ প্রাপ্তির পর লংগদু জোন কমান্ডারের সার্বিক দিকনির্দেশনায় ইয়ারাংছড়ি

আর্মি ক্যাম্প কর্তৃক তাৎক্ষণিকভাবে ঘটনাটির বিষয়ে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা

করা হয়। এ সময় বিভিন্ন সাক্ষী ও স্থানীয় ব্যক্তিবর্গের নিকট হতে তথ্য সংগ্রহ এবং

ঘটনার প্রাথমিক সত্যতা যাচাই করাে,অভিযোগের প্রাথমিক সত্যতা প্রতীয়মান হওয়ায় অভিযুক্ত মোঃ আবুল হোসেনকে আটক করা হয়।

পরবর্তীতে ০৪ জুন বৃহস্পতিবার রাত ৮টায় অভিযুক্তকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে লংগদু থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় লংগদু থানায় ধর্ষণের চেষ্টা সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়েছে।

লংগদু জোন ভুক্তভোগী ও তার পরিবারকে প্রয়োজনীয় সকল ধরনের আইনি সহায়তা

প্রদান এবং আর্থিক সহায়তার বিষয়ে আশ্বাস প্রদান করেছে।

বাংলাদেশ সেনাবাহিনী তার দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন

এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বদা সচেষ্ট রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের

কার্যক্রম দৃঢ়তার সঙ্গে অব্যাহত রাখবে বলে জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলীকদমে বীর মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রীর সম্মানী ভাতা নিয়ে দুই সন্তানের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

Bandarban Tribune

লংগদুতে ১২ বছরের কিশোরীকে যৌন নিপীড়নের চেষ্টায় অভিযুক্তকে সেনা সহায়তায়  আটক করেছে পুলিশ  

Update Time : ০৬:৩৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬