Lama ১২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মিরসরাইয়ে  লুডু খেলার দ্বন্দ্বে একজনের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৫:৫০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • ২৭ Time View

মিরসরাই প্রতিনিধি:-

মোবাইলে লুডু খেলাকে কেন্দ্র করে দুই কিশোরের মধ্যে বিরোধের জেরে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। মিরসরাই উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম পোলমোগরা গ্রামের তাজু সওদাগর বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহতের স্ত্রী রুনা বেগমের অভিযোগ করে বলেন, প্রতিবেশী রায়হান মোবাইলে লুডু খেলার জন্য তার ছেলে ইমনকে ডাকতে আসে। ইমন খেলতে অস্বীকৃতি জানালে রায়হান ক্ষুব্ধ হয়ে বিকেলে বিষয়টি নিয়ে বৈঠক ডাকার কথা বলে। এ সময় রায়হানের মা জাহেদা তাদের ঘর থেকে বের করে মারধরের নির্দেশ দেন।

রুনা বেগম আরও জানান, তার স্বামী জাফর বাজার থেকে বাড়ি ফেরার পর রায়হান ও জাহেদা তাকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোবাইল গেম খেলাকে কেন্দ্র করে রায়হান ও ইমনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে রায়হান ও তার মা জাহেদা জাফরকে আঘাত করেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বাঁধন দাস বলেন, “হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের শরীরে স্পষ্ট কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকজনিত কারণে মারা যেতে পারেন।”

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, “স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, লুডু খেলাকে কেন্দ্র করে রায়হান ও ইমনের মধ্যে ঝগড়া হয়। বিষয়টি জানতে ইমনের বাবা জাফর সেখানে গেলে রায়হান ও তার মা জাহেদার সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে জাহেদা একটি বড় পাথর জাফরের বুকে নিক্ষেপ করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রায়হান ও তার মা জাহেদাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলীকদমে বীর মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রীর সম্মানী ভাতা নিয়ে দুই সন্তানের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

Bandarban Tribune

মিরসরাইয়ে  লুডু খেলার দ্বন্দ্বে একজনের মৃত্যু

Update Time : ০৫:৫০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬