Lama ১২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল 

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • ২৮ Time View

বাঘাইছড়ি সংবাদদাতা:-

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লকে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত দায়িত্বপ্রাপ্ত ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি।

স্থানীয় নেতাকর্মীরা অগ্নিকাণ্ডের বিষয়টি রাঙামাটি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ সাব্বিরের নজরে আনলে তিনি তাৎক্ষণিক ভাবে বিষয়টি পা:চ:প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপিকে অবহিত করেন। খবর পাওয়ার পরপরই তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য মানবিক সহায়তার উদ্যোগ নেন।

সহায়তার অংশ হিসেবে পরিবারের হাতে নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়। পাশাপাশি বসতঘর মেরামতের জন্য ঢেউটিন এবং এক মাসের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, যার মধ্যে চাল, ডাল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য  পাঠানো হয়।এসময় রাঙ্গামাটি জেলার সাবেক কার্যনির্বাহী সদস্য নাহিদুল আলম, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব জিন্নাত তালুকদার, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাবিবুর রহমান, পৌর ছাত্র দলের আহ্বায়ক ইউনুস মানিকসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলীকদমে বীর মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রীর সম্মানী ভাতা নিয়ে দুই সন্তানের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

Bandarban Tribune

বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল 

Update Time : ০৫:৪৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬