
মিরসরাই সংবাদদাতা:-
চট্টগ্রামের মিরসরাইয়ে গ্যাসের চুলার আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। পরিবার তিনটি নিঃস্ব হয়ে পড়েছে। জানাযায়, বৃহস্পতিবার (৪ জুন) বেলা সাড়ে ১১ টায় উপজেলার মায়ানী ইউনিয়নের পুর্ব মায়ানী কাজিরহাট এলাকার ওয়াসেক মুহুরী বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে অন্তত ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।
জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে হাবিবুর রহমানের পরিবারের লোকজন গ্যাসের চুলায় রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। এসময় আগুন ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের চিৎকারে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে ঘর তিনটি ভস্মীভূত হয়।
হাবিবুর রহমানের ছেলে নুরুচ্ছালাম জানান, ‘রান্নাঘরে গ্যাসের চুলায় আগুন জ্বলছিলো। কিন্তু হঠাৎ করে সিলিন্ডারে আগুন লেগে যায়। এতে মুহুর্তের মধ্যে আমাদের ৩ ভাইয়ের ৩ টি ঘর একেবারে ছাই হয়ে যায়। ঘরের আসবাবপত্র ও ক্যাশ টাকাসহ অন্তত ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।’
Reporter Name 




















