
মিরসরাই সংবাদদাতা:-
চট্টগ্রামের মিরসরাইয়ে খামারে মুরগি চুরি করতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে এক যুবকের মৃত্যু ঘটেছে। নিহতের নাম মোঃ সুমন (৩৫) প্রকাশ ননাই। নিহত সুমন সীতাকুণ্ড উপজেলার মহালঙ্কা এলাকার এবাদুল হক প্রকাশ মাদল এর পুত্র।
বুধবার (৩ জুন) রাত আনুমানিক সাড়ে ১২ টায় মিরসরাই উপজেলার হাইদকান্দি ইউনিয়নের মহালঙ্কা গ্রামের হামিদল্ল্যার মুরগীর খামারে এই নির্মম ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, হাইদকান্দি ইউনিয়নের মহালঙ্কার মুরগী খামারি হামিদল্লাহ চোর ও শিয়ালের উৎপাত থেকে রক্ষা পেতে খামারের চারদিকে বৈদুত্যিক সংযোগ দিয়ে রাখে। বৃহস্পতিবার সকালে তিনি খামারে গিয়ে দেখেন মোঃ সুমন খামারের বৈদ্যুতিক তাঁরের সাথে জড়িয়ে উপুড় হয়ে পড়ে আছে। পরে মিরসরাই থানার পুলিশ টিম গিয়ে লাশ উদ্ধার করে। লাশের কোমড়ে একটি ছুরি পাওয়া গেছে বলে সূত্রে জানাযায়।
এবিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন বলেন, খামারে চোর ও শিয়ালের উৎপাত থেকে বাঁচতে খামারি হামিদল্ল্যাহ যে বৈদ্যুতিক তার দিয়েছে, সেটিতে জড়িয়ে সুমনের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
Reporter Name 




















