Lama ১২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লংগদুতে বজ্রপাতের আগুনে নিঃস্ব কৃষকে পরবিবার,পাশে দাঁড়ালো বিজিবি 

  • Reporter Name
  • Update Time : ০২:০৫:১৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • ৩৪ Time View

লংগদু সংবাদদাতা:-

রাঙ্গামাটির লংগদু উপজেলায় বজ্রপাতে বসতঘর পুড়ে যাওয়া এক হতদরিদ্র কৃষক পরিবারের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) জোনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে ঘর নির্মাণে নগদ অর্থ ও সরঞ্জাম সহায়তা প্রদান করা হয়েছে।

জানা গেছে, গত ৩১ মে রাতে লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের সোনারগাঁও এলাকায় হঠাৎ বজ্রপাতে এক অসহায় কৃষকের বসতবাড়িতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই ঘরটি ভস্মীভূত হয়ে যায়। এর ফলে পরিবারটি খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়। দুর্দশাগ্রস্ত এই পরিবারটিকে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এবং মাথা গোঁজার ঠাঁই করে দিতে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয় রাজনগর বিজিবি জোন। সকালে জোন অধিনায়ক লে. কর্নেল তাসকিন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান।

এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ ১০ হাজার টাকা এবং ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় ঢেউটিন তুলে দেন। বিজিবির এই দ্রুত ও মানবিক সহায়তায় আবেগপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। তারা জানান, এই সহায়তার ফলে তারা আবার নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখতে পারছেন।

এ বিষয়ে জোন অধিনায়ক লেঃ কর্নেল তাসকিন বলেন, “সীমান্ত রক্ষার পাশাপাশি যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অন্যতম দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে পুনরায় স্বাবলম্বী করতে বিজিবি জোন সর্বদা তাদের পাশে থাকবে।”

বিজিবির এমন জনকল্যাণমূলক কাজের প্রশংসা করেছেন স্থানীয়রা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলীকদমে বীর মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রীর সম্মানী ভাতা নিয়ে দুই সন্তানের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

Bandarban Tribune

লংগদুতে বজ্রপাতের আগুনে নিঃস্ব কৃষকে পরবিবার,পাশে দাঁড়ালো বিজিবি 

Update Time : ০২:০৫:১৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬