
মিরসরাই সংবাদদাতা:
চট্টগ্রামের মিরসরাইয়ে ৬৮ হাজার ৩ শ্ ইয়াবাসহ আটক একজন। কক্সবাজার থেকে একটি প্রাইভেটকার যোগে ঢাকা নেওয়ার পথে ৬৮ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। এসময় পাচারের সঙ্গে জড়িত মাদক কারবারি বাবু মোল্লাকে (৪৫) আটক করা হয়েছে।
রবিবার (৩১ মে) রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে জোরারগঞ্জ থানা পুলিশ।
আটক বাবু মোল্লা চুয়াডাঙ্গা পৌরসভার হকপাড়া এলাকার মৃত শফি মোল্লার ছেলে। জব্দকৃত ইয়াবার মূল্য প্রায় ২ কোটি ৪ লাখ ৯০ হাজার টাকা।

পুলিশসূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে যাত্রী নিয়ে একটি প্রাইভেটকার ঢাকার দিকে যাচ্ছিল।
গাড়িতে ইয়াবা রয়েছে এমন গোপন সংবাদ পেয়ে রাত আড়াইটার দিকে জোরারগঞ্জ থানার সামনে পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। এসময় সন্দেহজনক গাড়িটির গতিরোধ করলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে চালক। তখন পুলিশ গাড়িটি আটক করে। এরপর গাড়ির পেছনে বেকডালার নিচে লুকিয়ে রাখা ৭টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে ভেতরে ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। প্রতি প্যাকেটে প্রায় ১০ হাজার পিস ইয়াবা রয়েছে।
জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবার একটি বড় চালান ঢাকায় যাওয়ার সংবাদ পেয়ে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করতে থাকি। একটি প্রাইভেটকার দাঁড় করে পেছনে বেকডালার ভেতর থেকে সুসজ্জিত প্লাস্টিকে একাধিকবার মোড়ানো ৭টি প্যাকেট উদ্ধার করা হয়। ৭টি প্যাকেটে ৭৬ হাজার ৬৮০ পিস ও আরো ৬২০ পিস ভাঙ্গা ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
এ ঘটনায় গাড়ি চালক বাবু মোল্লাকে আটক করা হয়েছে।’
ওসি আরো বলেন, ‘ধারনা করছি আটক বাবু ইয়াবার বড় সিন্ডিকেটের সঙ্গে জড়িত রয়েছেন। বিভিন্ন থানায় তার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।’
Reporter Name 




















