Lama ১২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আনোয়ায় ছাত্রী গণধর্ষণ

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৩:০২ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • ৩৫ Time View

আনোয়ারা সংবাদদাতা:

চটগ্রামের আনোয়ারা উপজেলায় আলোচিত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী গণধর্ষণের মামলায়  এজাহার ভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে আনোয়ারা থানা পুলিশ। আটককৃত আসামির নাম মোহাম্মদ ফারুক ( ২৪ )। সে উপজেলার ৩ নং রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরার হাড়িয়া পাড়ার আজিজুল হক এর ছেলে।

আনোয়ারা থানা পুলিশের একটি  টিমের নেতৃত্বে তথ্য প্রযুক্তির মাধ্যমে রাউজান থানাধীন পাহাড়তলী মহামুনি এলাকা থেকে ৩১ মে মধ্যরাতে আসামীকে গ্রেফতার করে।

উল্লেখ্য গত ২৭ এপিল আনোয়ারা থানার রায়পুর গাউছিয়া হাশেমিয়া আলীম মাদ্রাসার তৃতীয় শ্রেণির এক ছাত্রী তার খালার বাড়িতে বেড়াতে গেলে ঐদিন রাতে অন্য  খালাতো বোনের বাড়িতে যাওয়ার পথে একটি মুদি দোকানের সামনে গেলে মুদি দোকানদার আবু তাহের ছাত্রীটির মুখ চেপে ধরে তার দোকানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষন করেন। পরে এই ঘটনা অন্য তিনজন জানতে পেরে দোকানদার আবু তাহেরকে মেয়েটিকে তাদের হাতে তুলে দিতে বাধ্য করে।

পরবর্তীতে অন্য তিনজনও শিশুটিকে পালাক্রমে ধর্ষণ করে কাউকে না জানানোর হুমকি দিয়ে শিশুটিকে বিলের মধ্যে ফেলে যায়। পরে ঘটনা জানতে পেরে শিশুর মা চার জনের নাম উল্লেখ করে আনোয়ারা থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ধৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে  এই চাঞ্চল্যকর গণধর্ষণ মামলায় জড়িত মর্মে স্বীকারোক্তি দিয়েছে বলে সুত্র জানিয়েছেন।

‎এই বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ( ওসি)  জুনায়েত চৌধুরী বলেন “আলোচিত এই শিশু গণধর্ষণের অন্যতম একজন আসামীকে আমরা রাউজান থেকে আটক করতে সক্ষম হই। পরবর্তী আইনানুগ ব্যবস্থা করে ধৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরন  করা হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলীকদমে বীর মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রীর সম্মানী ভাতা নিয়ে দুই সন্তানের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

Bandarban Tribune

আনোয়ায় ছাত্রী গণধর্ষণ

Update Time : ০৭:৪৩:০২ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬