Lama ১২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে উপহার দিতে চান শখের গরু ‘কালো পাহাড়’

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৯:৪০ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • ৩২ Time View

মিরসরাই প্রতিনিধি:-

অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গরুটির শখ করে নাম রাখেন ‘কালো পাহাড়’। নিজের শখ করে একটি গরু পালন করেছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদীন। পাঁচ বছর বয়সী ফ্রিজিয়ান জাতের গরুটি তিনি উপহার দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমানকে।

জয়নাল আবেদীন চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য। তার রয়েছে ‘হাজি এগ্রো’ নামের একটি খামার। এই খামারে অন্তত ৪০টি দেশী-বিদেশি জাতের গরু রয়েছে। অর্গানিক পদ্ধতিতে গরু মোটা তাজা করছেন হাজি এগ্রো নামের প্রতিষ্ঠানটি। গরুটি দেখতে দূর-দূরান্ত থেকে প্রতিদিন ভীড় করছেন দর্শনার্থীরা। প্রায় ৮০০ কেজি ওজনের ‘কালো পাহাড়’ বাজারে না তুলে প্রধানমন্ত্রীকে উপহার দিতে প্রস্তুত করেছেন এই কর্মবীর বীরমুক্তিযোদ্ধা।

জানাযায়, ২০২৪ সালে উপজেলা প্রাণি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক প্রদর্শনী আয়োজিত মেলায় প্রথম স্থান অধিকার করেছিলেন ‘হাজি এগ্রো’র অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গরুটি। বিভিন্ন ধরণের কাঁচা ঘাস, শুকনো ঘাস, খৈল, ভুট্টা, ভূসি, ডাল, আলু ও চাউলের কুড়ো খাইয়ে মোটাতাজা করছেন খামারের গরু গুলোকে।

সরেজমিন গিয়ে দেখা যায় ‘কালো পাহাড়’ নামের গরুটি পরিচর্যা করছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদীন নিজেই। তিনি বলেন, ‘শখের বসে একটি অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গরু ক্রয় করি। সেটি লালন পালন করতে ভালো লাগে।’ জয়নাল আবেদীন আরো বলেন, ‘আমি দীর্ঘ পাঁচ বছর ধরে গরুটি লালন পালন করছি। বীর মুক্তিযোদ্ধা হওয়া সত্বেও আমি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কোনো ধরণের সরকারি সুবিধা গ্রহণ করিনি। শখের বসে গরুটি নিজ হাতে লালন পালন করেছি। আমি বিএনপির তৃণমূলের একজন ক্ষুদ্র কর্মি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গরুটি পৌঁছে দিতে চাই।’

‘কালো পাহাড়’ চট্টগ্রাম-১ মিরসরাই আসন থেকে নির্বাচিত সাংসদ নুরুল আমিন এমপি’র মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উপহার দিতে চান।

এদিকে সংসদ সদস্য নুরুল আমিন গরুটি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গ্রহণও করেছেন। বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন এর দেয়া উপহার গ্রহন করবেন, মুক্তিযুদ্ধা সন্তান

দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান; এমন প্রত্যাশা মিরসরাইবাসীর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

সাজেকে নিষিদ্ধ সংগঠনের পক্ষে উসকানিমূলক স্লোগান: ৬ পর্যটক আটক

Bandarban Tribune

প্রধানমন্ত্রীকে উপহার দিতে চান শখের গরু ‘কালো পাহাড়’

Update Time : ০৯:৪৯:৪০ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬