
আড়িয়াল খাঁ নদী থেকে অটোরিকশা চালক আরমান ফকির (২১) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে রায়পুরা থানা পুলিশ।
আজ রবিবার দুপুরে উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার সংলগ্ন নয়াহাটি এলাকায় আড়িয়াল খাঁ নদী থেকে এ লাশটি উদ্ধার করেছে পুলিশ। নিহত অটোরিকশা চালক আরমান আমীরগঞ্জ ইউনিয়নের নলবাটা ফকির বাড়ির সালাউদ্দিন পকিরের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানাগেছে, আড়িয়াল খাঁ নদীতে সকালে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। প্রথমে লাশের পরিচয় পাওয়া না গেলেও পরবর্তীতে লাশটি উদ্ধার হলে লাশটি দ্রুত সনাক্ত করেছে প্রত্যক্ষদর্শীরা।
নিহতের ছোট ভাই জানান, রবিবার দিন দুপুরে অটোরিকশা চার্য দিয়ে বাড়ি থেকে কারো ডাকে বের হয়। এক সপ্তাহ পর আজ রবিবার তার লাশটি আড়িয়াল খাঁ নদীতে পাওয়া যায়।
এ ব্যাপারে আমীরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সোহরাব হোসেন বলেন, সকাল ১০ টা ১০ মিনিটে খবর পেয়ে রায়পুরা থানায় খবর দিয়ে লাশ উদ্ধার করি। তবে লাশটির মুখমন্ডল সহ পচে দুর্গন্ধ বের হচ্ছে। তার প্রাথমিক পরিচয় তার পরিবার দাবী গত রবিবার দুপুরে নিখোঁজ হওয়া আরমানের লাশ এটি। তবে ডিএনএ টেস্ট করতে হবে। লামটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, নরসিংদী 



















