Lama ০৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় যুবককে গুলি করে মোবাইল ফোন ছিনতাই

খুলনা মহানগরীর পশ্চিম টুটপাড়া দারোগাপাড়া মোড় এলাকায় শেখ জুম্মান রহমান বিশাল (২৭) নামে এক যুবককে গুলি করে তাঁর অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৭ অক্টোবর) রাত ১টা ৫৫ মিনিটের দিকে একটি মসজিদের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ওই যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত শেখ জুম্মান রহমান বিশাল পশ্চিম টুটপাড়া দারোগাপাড়া এলাকার বাসিন্দা। তিনি লুৎফর শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় বিশাল আমতলা মোড় এলাকায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সেখানে আসে। তাদের সবার মাথায় হেলমেট ও মুখে মাস্ক ছিল। একপর্যায়ে দুর্বৃত্তদের একজন তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তাঁর বাঁ ঊরুতে গুলি লাগে। পরে তাঁর কাছে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

গুলিবিদ্ধ হওয়ার পর স্বজনেরা রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে বিশালকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে হাসপাতালের সার্জারি বিভাগের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাজ্জাদুর রহমান জানান, ঘটনার রহস্য উদ্‌ঘাটন ও অপরাধীদের শনাক্ত করতে পুলিশ ও এসআরবির কয়েকটি দল কাজ করছে। জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

শুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘর

Bandarban Tribune

খুলনায় যুবককে গুলি করে মোবাইল ফোন ছিনতাই

Update Time : ১১:২২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬