Lama ০৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘাইছড়িতে ২০২৫ সালের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ

রাঙামাটির বাঘাইছড়িতে সিঙ্গিনালা তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে ২০২৫ সালের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৮ অক্টোবর (রবিবার) সকাল ১০.০০টায় মাদ্রাসা মিলনায়তনে আনন্দঘন ও জাঁকজমকপূর্ণ পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটি আনজুমান এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, চট্টগ্রাম কর্তৃক পরিচালিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মো. সেলিম উদ্দিন বাহারী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমেনা মারজান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ রাঙামাটি জেলার সদস্য মো. হোসেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ বাঘাইছড়ি শাখার সভাপতি আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও পরিচালনা করেন মাদ্রাসার সুপার ও সদস্য সচিব সৈয়দ মো. আবদুল বারী। আরো উপস্থিত ছিলেন স্থানীয় জন প্রতিনিধি, সাংবাদিক, গন্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান বলেন,বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের এই সফলতা অর্জনে শিক্ষক ও অভিভাবকদের অবদান প্রশংসনীয়। পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া চর্চার ভূমিকা অপরিসীম।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ২০২৫ সালের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা স্মারক প্রদান করা হয় এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

শুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘর

Bandarban Tribune

বাঘাইছড়িতে ২০২৫ সালের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ

Update Time : ০১:১৫:১৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬