Lama ০৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বরকলে পূজামণ্ডপ পরিদর্শনে ৪৫ বিজিবি। সার্বিক সহযোগিতার আশ্বাস

‎পূজারীদের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা ও শান্তিপূর্ণ পূজা উদযাপনের লক্ষ্যে ‎রাঙ্গামাটি জেলার বরকল উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন ৪৫ বিজিবি বরকল জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সম্রাট তানভীর রহমান সাগর।

‎পূজামণ্ডপ পরিদর্শনের সময় পূজার সার্বিক পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পূজারীদের নিরাপত্তার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হয়। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে লক্ষ্যে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বরকল উপজেলার মতো দুর্গম পাহাড়ি অঞ্চলে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল ভূমিকা উৎসবের পরিবেশকে আরও নিরাপদ ও শান্তিপূর্ণ রাখতে সহায়ক।

‎৪৫ বিজিবি বরকল জোনের পক্ষ থেকে পূজামণ্ডপ পরিদর্শন ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের এই উদ্যোগকে ধর্মীয় উৎসবের নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।
‎ধর্ম যার যার, উৎসব সবার—শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপিত হোক—এমন প্রত্যাশা স্থানীয়দের।
‎

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

শুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘর

Bandarban Tribune

বরকলে পূজামণ্ডপ পরিদর্শনে ৪৫ বিজিবি। সার্বিক সহযোগিতার আশ্বাস

Update Time : ০৮:২৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬