
একতা, বন্ধুত্ব ও সম্প্রীতির টানে আনোয়ারা উপজেলার ভক্তিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়েে এসএসসি-৯৬ ব্যাচের বন্ধুদের মিলন মেলা ও রক্তদান কর্মসুচীর উদ্বোধন অনুষ্ঠান পারকী সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) পারকী সমুদ্র সৈকতে ভ্রমণে আনন্দ-উল্লাস ও স্মৃতিচারণায় মেতে ওঠেন তারা। ৯৬ ব্যাচের বন্ধুরা জানান, তারা প্রতি বছরই বিভিন্ন সময়ে মিলিত হন। এই মিলনমেলার মধ্য দিয়ে তারা রক্তদান কর্মসুচির উদ্বোধন, সামাজিক উন্নয়ন, ভ্রাতৃত্ববোধ ও বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকেন।
তারা আরও বলেন, ভবিষ্যতে এ সম্পর্কিত নানাবিধ পরিকল্পনা বাস্তবায়নের একটি রূপরেখা দেওয়ার জন্য আজকের এই মিলনমেলা। এছাড়া, রক্তদান, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য আর্থিক অনুদান এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে থাকবে।
অনুষ্ঠানের সবার মধ্যমণি ইউএসএ প্রবাসী দেশে আসা মোস্তাক নবী ব্যবস্থাপনায়, দীল মোহাম্মদ এর সঞ্চালনায় অনুষ্ঠান আয়োজিত হয়।৯৬ ব্যাচের বন্ধুদের মধ্যে বক্তব্য রাখেন, আজগর হোসেন, শওকত আইয়ুব, শাহ্ নুর, লেয়াকত, মোজাফফর সহ আরও অনেকে ।
আনোয়ারা সংবাদ দাতা : 



















