Lama ০১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে আইন-শৃঙ্খলা, সুশাসন নিশ্চিতকরণ ও মাদক বিরোধী বিশেষ সভা

কক্সবাজার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমের সার্বিক সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও কক্সবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সাচিং প্রু জেরী এবং সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আ: মান্নান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনের সংসদ সদস্য জননেতা লুৎফুর রহমান কাজল। এছাড়া সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ, সরকারি সেবায় স্বচ্ছতা বৃদ্ধি এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী সাচিং প্রু জেরী বলেন, কক্সবাজারসহ দেশজুড়ে সংঘটিত বিভিন্ন অপরাধের পেছনে মাদকের সংশ্লিষ্টতা রয়েছে। মাদক শুধু কক্সবাজারের নয়, এটি সারাদেশের একটি সমস্যা এবং তা নির্মূলে সরকার কাজ করছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সব অংশীজনের পারস্পরিক নিবিড় সহযোগিতা ও সমন্বিত প্রচেষ্টার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী জানান, সাচিং প্রু জেরী বলেন মাদক নিয়ন্ত্রণে প্রতিটি মহল্লায় মাদক নিয়ন্ত্রণ প্রতিরোধ কমিটি গঠন করা হবে।

পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী দপ্তরগুলোর কার্যকারিতা বাড়াতে তাদের জনবল সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানান এবং জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহ করে দেশ-বিদেশে প্রশংসিত হয়। তাই দৈনিক সকালের সময় স্টাফ রিপোর্টার মোহাম্মদ ফরিদ বাবুলকে মাননীয় মন্ত্রী মহোদয় ধন্যবাদ জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কক্সবাজারে আইন-শৃঙ্খলা, সুশাসন নিশ্চিতকরণ ও মাদক বিরোধী বিশেষ সভা

Bandarban Tribune

কক্সবাজারে আইন-শৃঙ্খলা, সুশাসন নিশ্চিতকরণ ও মাদক বিরোধী বিশেষ সভা

Update Time : ১১:১৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬